প্রায় সাত হাজার লোকের সমাগম হয়েছিল
এটা ইতিবাচক
টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকারের করণীয় বিষয়ে আপনার পরামর্শ কী
বিদেশি বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক পরিবেশ তৈরি করতে হবে
বাংলাদেশের সরকার বিদেশি বিনিয়োগের প্রতি আরও একটু আন্তরিক হলেই মূলত কোনো সমস্যা থাকে না
নিয়ন্ত্রণকারী কমিশনকে খেয়াল রাখতে হবে যেন সব অপারেটরের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে
লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত বেড়েছে
কমে গেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ
গত ২০০৯-১০ অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কমে গেছে
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য পাওয়া গেছে
এতে দেখা যায় ২০০৯-১০ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ ছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার যা ২০০৮-০৯ অর্থবছরে ছিল ৯৬ কোটি ১০ লাখ ডলার
অবশ্য গত অর্থবছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ বেড়েছে বলে পরিসংখ্যান পর্যালোচনায় প্রতীয়মান হয়
২০০৯-১০ অর্থবছরের প্রথমার্ধে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ ছিল ১৯ কোটি ৭০ লাখ ডলার যেখানে আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬০ কোটি ৩০ লাখ ডলার
কিন্তু জ্বালানি ও গ্যাস-সংকটে যেখানে স্থানীয় বিনিয়োগই শ্লথ হয়ে পড়েছে সেখানে বিদেশি বিনিয়োগও তেমন একটা বাড়বে না এটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে
এর আগে জুলাই মাসে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১০ প্রকাশ করে
প্রতিবেদনে বলা হয় বিশ্ব মন্দার নেতিবাচক প্রভাবে ২০০৯ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ কমে গেছে
প্রতিবেদনে আরও বলা হয় ২০০৮ সালে যেখানে বাংলাদেশে ১০৮ কোটি ৬০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল সেখানে ২০০৯ সালে এসেছে ৭১ কোটি ৬০ লাখ ডলারের
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায় ২০০৯-১০ অর্থবছরে দেশে পোর্টফোলিও বা পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ ছিল নেতিবাচক
এই সময়কালে বরং ১১ কোটি ৭০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পুুঁজিবাজার থেকে বেরিয়ে গেছে
লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে ২০০৯-১০ অর্থবছরে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ২৮৬ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে
আগের বছর অবশ্য এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২০৫ কোটি ৮০ লাখ ডলার
আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে রেকর্ড ৩৭৩ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিলেও আর্থিক হিসাবের ভারসাম্যে ৭৫ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে
আবার মূলধন হিসাবে ৪৪ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে
এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ ১৬০ কোটি ডলার দেশের ভেতর প্রবেশ করলেও আগে গৃহীত মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের আসল বাবদ পরিশোধ করতে হয়েছে ৬৮ কোটি ৭০ লাখ ডলার
জ্বালানি-বিদ্যুতের সংকটই রপ্তানির বড় বাধা মুহিত
জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণেই দেশের রপ্তানি কর্মকাণ্ড বড় ধরনের বাধার মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী বলেন এখন আমাদের রপ্তানির অবস্থা খুবই ভালো
কিন্তু বিদ্যুতের কারণে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছি না
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে না পারলে নতুন শিল্পকারখানায় সংযোগ দেওয়া সম্ভব হবে না
এতে দেশে শিল্পের প্রসার ঘটবে না বলেও জানান তিনি
গত শুক্রবার সচিবালয়ে প্রণোদনা গুচ্ছবিষয়ক টাস্কফোর্সের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান
খবর ইউএনবির
অর্থমন্ত্রী বলেন স্থানীয়ভাবে যাদের বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হচ্ছে
তাদের ব্যর্থতার কারণেই দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে না
অটবি রহিমআফরোজসহ বিভিন্ন কোম্পানি চুক্তিবদ্ধ হয়েও নির্দিষ্ট সময় বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়ে প্রকল্প সমর্পণ করেছে বলে তিনি মন্তব্য করেন
অর্থমন্ত্রী আরও জানান নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির জন্য সরকার রপ্তানিকারকদের পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা প্রদান করবে
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা ছাড়া অন্য দেশের বাজারে রপ্তানির ক্ষেত্রে এই প্রণোদনা দেওয়া হবে
অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন টাস্কফোর্সের চেয়ারম্যান এম সাইদুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ প্রমুখ
অর্থমন্ত্রী বলেন এই পাঁচ শতাংশ অর্থ কোনো নগদ সহায়তা নয়
এটি আলাদা একটি তহবিল করে দেওয়া হবে শুধু নতুন বাজারে রপ্তানি করার জন্য
অর্থমন্ত্রী আরও জানান অর্থ মন্ত্রণালয় থেকে আগামী দুদিনের মধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হবে
জানা গেছে নতুন বাজারে রপ্তানির জন্য রপ্তানিকারকেরা মোট তিন বছর এই নগদ সহায়তা পাবেন
প্রথম বছর পাঁচ শতাংশ দ্বিতীয় বছর চার শতাংশ ও তৃতীয় বছর দুই শতাংশ হারে এই সহায়তা দেওয়া হবে
অর্থমন্ত্রী আরও জানান ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোও পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবে
এ জন্য তাদের বিজিএমইএ বা বিকেএমইএ থেকে প্রত্যয়ন লাগবে
সরকার এ বছর দুই হাজার কোটি টাকার যে প্রণোদনাগুচ্ছ ঘোষণা করেছে তা থেকেই এই অর্থ দেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান
তবে এই নগদ প্রণোদনা শর্তমুক্ত নয়
যেসব রপ্তানিকারক প্রতিষ্ঠানের পশ্চাৎমুখী সংযোগ শিল্প নেই তারা এই সুবিধা পাবে না বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন
এ ছাড়া ক্যাপটিভ জেনারেটরের নবায়ন ফির বিষয়টিরও সমাধান হয়েছে বলে জানান অর্থমন্ত্রী
মালিকেরা এ ফি দিচ্ছেন না
এটা তাঁদের দিতে হবে না
প্রণোদনা প্যাকেজ থেকেই এ অর্থ পরিশোধ করা হবে বলে জানান মুহিত
ভাড়া-ভবনে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর মূসক আরোপ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন বিষয়টি শুধু পোশাক শিল্পমালিকদের নয় বাণিজ্যিক ভবনের মালিকেরাও এতে জড়িত
তাই এটি নিষ্পত্তিতে সময় লাগবে
নেপালে এমপিদের কিনতে চীনা অর্থ
নেপালের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটির আগে এমপিদের ভোট কেনার জন্য চীনা বন্ধুদের কাছে ৫০ কোটি নেপালি রুপি চেয়েছে দেশটির সাবেক মাওবাদী গেরিলারা
সম্প্রতি টেলিভিশনে প্রচারিত একটি অডিও টেপ থেকে এ ইঙ্গিত মিলেছে
তবে মাওবাদীরা ও কাঠমান্ডুতে চীনা দূতাবাস এ অভিযোগ অস্বীকার করে প্রচারিত অডিও টেপকে ভুয়া হিসেবে অভিহিত করেছে
শুক্রবার রাতে নেপালি ভাষার ভারতীয় টেলিভিশন চ্যানেল নেপাল ১-এ  একটি অডিও টেপ প্রচারিত হওয়ার পর ব্যাপক হইচই পড়ে যায়
প্রায় ২০ মিনিটের ওই অডিও টেপে সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা অজ্ঞাত পরিচয় এক পুরুষের সঙ্গে কথা বলেছেন
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি চীনা মধ্যস্থতাকারী বলে ধারণা করা হচ্ছে
এদিকে নেপাল নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ঐক্যবদ্ধ সিপিএন মাওবাদী দলের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান কৃষ্ণ বাহাদুর মাহারা অভিযোগ নাকচ করে দিয়ে বলেন এটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র
কথোপকথনের শুরুতে ফোনদাতা ব্যক্তি বলেন মি মাহারা নেপালে নির্বাচনের প্রবণতা কী
জবাবে যাঁকে মাহারা হিসেবে সম্বোধন করা হয়েছে তিনি বলেন যদিও রোববারের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য তাঁর দল ১০-১৫ জন অতিরিক্ত এমপির সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী পদে জেতার জন্য আরও ৫০টির বেশি ভোটের প্রয়োজন
এরপর ফোনদাতা বলেন মি মাহারা কোন ধরনের সাহায্য অতিরিক্ত আসন পেতে সাহায্য করবে
তখন কথিত মাহারা বলেন এটা খুবই কঠিন কাজ
কারণ একদল এমপি অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছেন
এই একদল এমপি বলতে কথিত মাহারা তেরাই ব্লকের এমপিদের বুঝিয়েছেন বলে স্পষ্টতই মনে হয়েছে যাঁরা আগের পাঁচ দফা ভোটাভুটিতে নিরপেক্ষ অবস্থান নেন
এ কারণে মাওবাদী চেয়ারম্যান পুষ্প কমল দহল প্রচণ্ড কিংবা তাঁর চ্যালেঞ্জার নেপালি কংগ্রেস নেতা রাম চন্দ্র পুয়োডেল কেউ নির্বাচিত হতে পারেননি
মাওবাদীদের অভিযোগ—ভারতীয় সরকার তেরাই দলগুলোকে নিয়ন্ত্রণ করছে
কথোপকথনের একপর্যায়ে ফোনদাতা বলেন তাঁর একজন বন্ধু আছেন যিনি সহায়তা করতে চান
যদিও ওই বন্ধু নেপালে যেতে পারবেন না
তাই অন্য কোনো জায়গায় তাঁর মাহারা ও চেয়াম্যান-এর বৈঠকের স্থান নির্ধারণ করতে হবে
এরপর বৈঠকের জায়গা হিসেবে হংকংয়ের নাম প্রস্তাব করেন ফোনদাতা
তিনি বলেন তাঁর বন্ধুর হংকংয়ের ভিসার দরকার নেই
ফোনদাতার কথায় ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তি একজন চীনা
তিনি সম্ভবত একজন কূটনীতিক কিংবা একজন সরকারি কর্মকর্তা
ফোনদাতা বলেন অন্য কোনো দেশে যাওয়ার জন্য তাঁর বিশেষ ভিসার দরকার হবে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে
কিন্তু তিনি হংকং যেতে পারবেন এবং কেউ এটা জানবে না
তবে ফোনদাতা তাঁর বন্ধুর নাম উল্লেখ করেননি
কথোপকথনে হংকংয়ের ব্যাপারে অস্বস্তি প্রকাশ করেন মাহারা
তিনি বলেন সেখানে অনেক নেপালি বাস করেন এবং সফরের বিষয়টি গোপন না-ও থাকতে পারে
কথিত মাহারা বলেন তিনি হংকংয়ে গেলে বিষয়টি ব্যাপক প্রচার পাবে
কারণ তিনি প্রচণ্ড প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী পদের প্রার্থী
কথিত মাহারার এ বক্তব্যে ইঙ্গিত মিলছে সাবেক প্রধানমন্ত্রী বলতে তিনি প্রচণ্ডকে বোঝাচ্ছেন
হংকংয়ের পরিবর্তে চীনের চেংদুর নাম প্রস্তাব করেন কথিত
চেংদুকে সর্বোত্তম জায়গা হিসেবে অভিহিত করে তিনি বলেন বিষয়টি কেউ জানবে না
কিন্তু ফোনদাতা বিষয়টি নাকচ করে দেন
পরে কথিত মাহারা বৈঠকের জন্য সিঙ্গাপুরের নাম প্রস্তাব করেন
এরপর তিনি অর্থের প্রকৃত অঙ্কের কথা উল্লেখ করেন
তিনি বলেন প্রত্যেকজনের জন্য কমপক্ষে এক কোটি নেপালি রুপি করে লাগবে
এদিকে ছোট একটি কমিউনিস্ট দলের নেতা চন্দ্র প্রকাশ মেইনালি গত মঙ্গলবার অভিযোগ করেন রোববারের নির্বাচনে মাওবাদীদের পক্ষে ভোট দেওয়ার জন্য তাঁকে পাঁচ কোটি নেপালি রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে
মাওবাদীরা মেইনালির অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে দিয়েছে
টেলিভিশনে প্রচারিত অডিও টেপকে ভুয়া হিসেবে অভিহিত করেছে তারা
চীনা দূতাবাসও অডিও টেপকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে
টাইমস অব ইন্ডিয়া
নিউজিল্যান্ডে ভূমিকম্প জরুরি অবস্থা
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস এ কথা জানায়
ভূমিকম্পের পর ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে
